বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ

 



অগ্নি: 

অনল, বহ্নি, হুতাশন, পাবক, আগুন, শিখা ।

অন্ধকার: 

আঁধার, তিমির, তমঃ, তমিস্র, আন্ধার ।

অরণ্য:

কানন, জঙ্গল, কান্তার, অটবি, বিপিন, বন ।

অশ্রু:

নেত্রবারি, ধারাপাত, বর্ষণ,

বিন্দুমোচন, লোর, চোখের জল ।

আকাশ:  গগন, নভঃ, ব্যোম, অন্তরীক্ষ,

শূন্য, দ্যুলোক, অম্বর।

উজ্জ্বল

দীপ্তিমান, আলোকিত, উদ্ভাসিত, শোভমান, ঝলমলে, প্রজ্জ্বলিত, দীপ্ত, প্রদীপ্ত, চক্‌চকে । 

কপাল

ললাট, ভাল, ভাগ্য, অলিক, অদৃষ্ট, নিয়তি, নসিব, বরাত 

কন্যা

মেয়ে, তনয়া, নন্দিনী, দুহিতা, আত্মজা ও সুতা।

কিরণ

কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, ময়ূখ। 

কেশ

চুল, কুন্তল, অলক, চিকুর, কবরী। 

কোকিল

অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুসখ, মধুস্বর । 

কূল

তট, তীর, কিনারা, আশ্রয় ।

 গৃহ 

আলয়, ভবন, নিলয়, ঘর, বাড়ি, নিবাস, আশ্রয় ।

ঘোড়া

 অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী।

চক্ষু

দর্শন, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ, আঁখি ।

চন্দ্ৰ

চাঁদ, শশধর, নিশাকর, সুধাকর, কুমুদনাথ, সিতাংশু, কলাভৃৎ, কলাধর, মৃগাঙ্ক, শশী, নিশানাথ, দ্বিজরাজ, নিশাকান্ত, নিশাপতি, ইন্দু, চন্দ্রমা, হিমকর, কলানিধি, সুধানিধি, হিমাংশু, সুধাংশু, সীতাংশু, সোম, শশাঙ্ক । 

জল

পানি, পানীয়, বারি, সলিল,

পয়ঃ, অম্বু, নীর, উদক, জীবন, অপ, অম্ভঃ, তোয়।


ঢেউ 

তরঙ্গ, ঊর্মি, বীচি, কল্লোল,

হিল্লোল, লহর ৷


নদী 

স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী,  প্রবাহিণী, শৈবলিনী, কল্লোলিনী, গাঙ ৷


নারী

বনিতা, ভামিনী, কান্তা, পত্নী, বামা, রামা, অঙ্গনা, ললনা।

পদ্ম

শতদল, উৎপল, অরবিন্দ, সরোজ, কমল, কুবলয়, রাজীব, কুমুদ, কোকনদ ।

পর্বত 

পাহাড়, অচল, গিরি, ভূধর, শৈল, অদ্রি, নগ, শৃঙ্গ, শিখরী, মহীধর, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ । 

পাখি

পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, গরুড়, খেচর, দ্বিজ।


পাথর 

প্রস্তর, পাষাণ, শিলা, অশ্ম,

উপল, মণি, কান্ত ।



Post a Comment

Previous Post Next Post