স্ক্যানার কী ?

 



স্ক্যানার হল এক ধরনের  হার্ডওয়ার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস। যেটির সাহায্যে যেকোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যেতে পারি। অর্থাৎ এটির সাহায্যে  যেকোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি এবং সেগুলো কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করতে পারি।

স্ক্যানার কাকে বলে ( what is scanner in bangla) ? 

যে ইনপুট ডিভাইসের সাহায্যে যেকোনো লেখা, ডকুমেন্ট, ফটো hard copy থেকে soft copy বা digital copy তে রূপান্তরিত করে তাকে স্ক্যানার বলে।

স্ক্যানার কত প্রকার ও কি কি ? 

চলুন তাহলে এবার স্ক্যানার এর প্রকারভেদ গুলো জেনে নেওয়া যাক।

1. Flatbed scanner : 

এই ধরনের স্ক্যানার গুলি বর্তমানে সবথেকে বেশি ব্যবহার করা হয়। বাড়িতে বা অফিসে যে স্ক্যানার গুলো দেখতে পান সেইগুলো বেশিরভাগ কিন্তু এই Flatbed scanner । এই scanner কোন টেবিল বা মেঝের উপর রেখে স্ক্যান করতে পারবেন।  স্ক্যানার এর উপরের অংশটা তুললে একটি কাচের অংশ দেখতে পাবেন সেখানে কোন ফটো, কোন টেক্সট  বা কোনো ডকুমেন্ট রেখে দিয়ে স্ক্যান করতে পারবেন। 

2. Sheet feed scanner : 

সাইজে Flatbed scanner তুলনায় ছোট। single পেজ স্ক্যান এর জন্য মূলত এই ধরনের স্ক্যানার গুলো ব্যবহার করা হয় । এই স্ক্যানারে পুরো বই কিন্তু স্ক্যান করা হয় না। আপনি যদি অনেকগুলো single-page স্ক্যান করতে চান তাহলে এই ধরনের স্ক্যানার গুলো বেষ্ট। Flatbed scanner তুলনায় Sheet feed scanner স্ক্যান খুব দ্রুত হয়।

3. Handheld scanner : এই স্ক্যানার গুলো সাইজ অনেক ছোট হয়। এই স্ক্যানার গুলোকে হাতে করে খুব সহজেই বহন করা যায়। হ্যান্ডহেল্ড স্ক্যানার মূলত বারকোড স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। Handheld scanner গুলো শপিংমলে বেশি ব্যবহার করা হয়। আপনারা শপিংমলে কোন কিছু কিনে যখন টাকা পেমেন্ট করতে যান তখন লক্ষ্য করবেন যে এই স্ক্যানার এর সাহায্যে প্রোডাক্ট এর উপর থাকা বারকোড গুলো স্ক্যান করা হয় এবং ওই আউটপুট কম্পিউটার দেখা যায়।

4. Drum scanner : ড্রাম স্ক্যানার কোন ডকুমেন্ট কে high resolution এ স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। স্ক্যানার গুলির দাম বেশি হওয়ার কারণেই খুব কম জায়গায় ব্যবহার হয়। এই স্ক্যানার গুলিতে Photo Multiplier Tube (PMT) টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে কোনো ডকুমেন্টকে হাই রেজুলেশনে স্ক্যান করতে পারে।

স্ক্যানার এর কাজ কি : 

1. স্ক্যানার ছবি, মুদ্রিত পাঠ্য, হাতের লেখা বা কোনো বস্তুকে স্ক্যান করে এবং একটি ডিজিটাল ছবিতে রূপান্তর করে।

2. স্ক্যানার  সাদা কালো বা রঙিন যেকোনো ছবি স্ক্যান করতে পারে।

3. স্ক্যানার এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল যে কোন ডকুমেন্ট, ফোটো  বা কোন লেখা কে কপি করা।

4. স্ক্যানার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিজিটাল ফরম্যাটে রেকর্ড করতে সাহায্য করে।

5. স্ক্যানার গুরুত্বপূর্ণ physical document  যেমন ব্যক্তিগত নথিপত্র, ব্যবসায়িক কাগজ পত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, চিঠি ইত্যাদি স্ক্যান করে  ডিজিটাল কপি তৈরি করে। original document সাথে সাথে ডিজিটাল ফাইলগুলো থাকা খুবই জরুরী কারণ কোন অরিজিনাল ডকুমেন্ট হারিয়ে গেলে খুব সহজ আপনারা পুনরুদ্ধার করতে পারবেন।

6. স্কুল-কলেজে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গবেষণার উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি বা তথ্যের প্রয়োজন হয় আর এই তথ্যের অনেক অংশ লাইব্রেরীর বইয়ে পাওয়া যায়। সেই জন্য বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য গুলি স্ক্যান করে কম্পিউটারের সংরক্ষণ করে রাখা হয় যেনো পরবর্তীকালে খুব সহজেই এই তথ্যগুলো খুঁজে পাওয়া যায়।

 আশাকরি স্ক্যানার কেন ব্যবহার করা হয় এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন। 

Post a Comment

Previous Post Next Post